Logo
প্রিন্টের তারিখ: 17 June 2026 | প্রকাশের তারিখ: Jun 17, 2026

সংবাদ শিরোনাম : এক মামলায় জামিনের পর সংস্কৃতিকর্মী শামীমকে আরও দুই মামলায় গ্রেপ্তার

এক মামলায় জামিনের পর সংস্কৃতিকর্মী শামীমকে আরও দুই মামলায় গ্রেপ্তার
ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) আদালত জামিন দিলেও সন্ত্রাসবিরোধী আইনের আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে কারাগারে থাকা শামীম আশরাফের জামিন শুনানি হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এরপরই কোতোয়ালি থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে। পরে সেই আবেদন গ্রহণ করেন আদালত।

ময়মনসিংহের আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, শামীম আশরাফকে আরও দুই মামলায় দেখানোর নথি কারাগারে পাঠানো হয়েছে।ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) আদালত জামিন দিলেও সন্ত্রাসবিরোধী আইনের আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে কারাগারে থাকা শামীম আশরাফের জামিন শুনানি হয়। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এরপরই কোতোয়ালি থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে। পরে সেই আবেদন গ্রহণ করেন আদালত।

ময়মনসিংহের আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, শামীম আশরাফকে আরও দুই মামলায় দেখানোর নথি কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF